ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানি তেল কেনায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৯:০৯ পিএম

ইরানি তেল কেনায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান থেকে বিপুল পরিমাণ তেল কেনার অভিযোগে চীনের একটি বড় তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফা আলোচনার প্রস্তুতির মধ্যেই এ পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট চীনের হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় ক্রেতা হিসেবে কাজ করছে।

এছাড়া ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’—অর্থাৎ গোপনে তেল পরিবহনে জড়িত প্রায় ৪০টি জাহাজ ও শিপিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল।

বিশ্লেষকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা ইরানের তেল বাণিজ্যে কিছুটা চাপ তৈরি করলেও চীন এখনো দেশটির সবচেয়ে বড় ক্রেতা। বিভিন্ন তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই চীনের বাজারে যাচ্ছে।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা নিষিদ্ধ করা হয়। এর প্রভাবে কিছু বড় চীনা রিফাইনারি ইরানি তেল আমদানি কমাতে পারে, তবে ছোট স্বাধীন রিফাইনারিগুলো তুলনামূলক কম প্রভাবিত হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা ব্যাংকগুলোর ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানের তেল বাণিজ্যে আরও বড় প্রভাব পড়তে পারে, কারণ এসব ব্যাংকই লেনদেনের মূল মাধ্যম হিসেবে কাজ করে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত জাহাজ, মধ্যস্থতাকারী ও ক্রেতাদের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এএন

Link copied!