ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০২:২৯ পিএম

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

নিহত সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস। তিনি পেতাহ টিকভার ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইডিএফ আরও জানায়, হামলায় একজন সেনা কর্মকর্তা এবং তিনজন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এএন

Link copied!