ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০৮:১৩ এএম

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম
ফাইল ছবি

দিনের শুরুতে দরপতনের পর কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়তির পথে ফিরেছে বিশ্ববাজারে সোনার দাম। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার ইতিবাচক সংকেত এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হলেও পরে তা কিছুটা পুনরুদ্ধার হয়। এতে মুদ্রাস্ফীতির চাপ কমতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি নেমে গিয়েছিল ৪ হাজার ৫৫৯ ডলার পর্যন্ত। তবে সাপ্তাহিক হিসাবে এখনো প্রায় ১ দশমিক ৭ শতাংশ লোকসানে রয়েছে সোনা।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরানকে ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরিয়ে এনেছে, যা সোনার দামের পুনরুদ্ধারে সহায়তা করেছে।

বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি অনুকূলে থাকলে ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) ভবিষ্যতে সুদের হার কমাতে পারে। এতে ডলারের মান কমে গেলে সোনার বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এএন

Link copied!