ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

ইরান অভিযান শেষে ফেরার পথেই কিউবা দখল করব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৪৭ এএম

ইরান অভিযান শেষে ফেরার পথেই কিউবা দখল করব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে কিউবা নিয়ে করা মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে কৌতুকের সুরে বলেন, ইরান অভিযান শেষে ফেরার পথে কিউবার বিষয়ে ‘পদক্ষেপ’ নেওয়া হতে পারে।

ট্রাম্প বক্তব্যে তার এক বন্ধুর কিউবা-সম্পর্কিত প্রসঙ্গ টেনে বলেন, “সে এমন এক জায়গা থেকে এসেছে, যেটা আমরা খুব দ্রুতই দখল করে নিতে পারি।” এরপর তিনি ইঙ্গিত করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কিউবা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সমাবেশে তিনি আরও বলেন, “আগে একটা কাজ শেষ করতে চাই, আমি কাজ শেষ করতে পছন্দ করি,”- ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরে তিনি রসিকতার ভঙ্গিতে যোগ করেন, “ইরান থেকে ফেরার পথেই আমরা কিউবার বিষয়ে কিছু করতে পারি। আমাদের বড় বিমানবাহী রণতরীগুলোর একটি সেখানে যাবে, উপকূলের কাছাকাছি দাঁড়াবে, তারপর তারা হয়তো বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।”

বক্তব্য চলাকালে ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত সমর্থকরাও বিষয়টি শুনে হাসিতে প্রতিক্রিয়া জানান।

একই দিনে কিউবা সরকার ও সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর করার একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের মন্তব্য রাজনৈতিক বক্তব্যের অংশ হলেও তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা তৈরি করেছে।

সূত্র: সিএনএন

এএন

Link copied!