ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১৭ দফা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৬, ০৭:০৭ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১৭ দফা হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, বুধবার সীমান্তবর্তী একাধিক এলাকায় তারা সমন্বিতভাবে অন্তত ১৭টি অভিযান পরিচালনা করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, এসব হামলায় রকেট ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, লেবাননের ভেতরে অবস্থান নেওয়া বা অগ্রসর হওয়া ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনকে লক্ষ্য করেই অভিযানগুলো চালানো হয়।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তাইবে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাব এলাকার নাম উল্লেখ করেছে সংগঠনটি। হিজবুল্লাহর মতে, এসব স্থানে ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া আল-কুজা এলাকায় একটি ইসরায়েলি সেনাবাহী যান ড্রোন হামলার শিকার হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে আল-কান্তারায় স্থাপিত একটি নতুন কমান্ড সেন্টার ধ্বংস করার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতার জবাব দিতেই তারা এই প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল-জাজিরা।

এএন

Link copied!