ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০২:১৫ পিএম

ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলে নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া নিহত হয়েছেন। হামাসের আরেক নেতা বাসসেম নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় বুধবার ৬ মে রাতে গাজায় চালানো এক বিমান হামলায় গুরুতর আহত হন আজম আল-হাইয়া। পরে বৃহস্পতিবার ৭ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামাস সূত্র জানিয়েছে, এর আগেও একাধিকবার খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এসব হামলায় তিনি ইতোমধ্যে তার তিন সন্তানকে হারিয়েছেন। ২০০৮ ও ২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় তার দুই ছেলে নিহত হন। এছাড়া গত বছর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো এক হামলায় তার আরেক সন্তান নিহত হন।

হামাস কর্মকর্তা ও খলিল আল-হাইয়ার সহযোগী তাহের আল-ননো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আজম আল-হাইয়াকে লক্ষ্য করে চালানো গোলাবর্ষণ নৈতিক ও মানবিক অবক্ষয়ের চরম উদাহরণ। তবে এসব হামলা ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার দাবিকে আরও শক্তিশালী করবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

একই দিনে গাজায় ইসরায়েলের আরও দুটি পৃথক হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর একজন কর্নেলও রয়েছেন।

এম জি

Link copied!