ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শেষ মুহূর্তে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ০৫:২৮ পিএম

শেষ মুহূর্তে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকার গঠন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল টিভিকে অবশেষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ভিসিকের আনুষ্ঠানিক সমর্থন পেতে যাচ্ছে, যা তার মুখ্যমন্ত্রী হওয়ার পথকে আরও সহজ করে দিয়েছে।

শনিবার একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভিসিকে নিঃশর্তভাবে টিভিকেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে তামিলনাড়ুর ক্ষমতার হিসাব-নিকাশে বড় পরিবর্তন এসেছে।

এর আগে ভিসিকে সমর্থনের ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিকভাবে রাজ্যপালকে কোনো চিঠি না দেওয়ায় পরিস্থিতি অনিশ্চয়তায় পড়ে। পরবর্তীতে দলটির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী পদ দাবি করা হয়েছিল বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত তারা শর্তহীন সমর্থনে সম্মত হয়েছে।

ভিসিকের দুই নির্বাচিত বিধায়ক টিভিকে-র সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে। এতে করে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১১৮-এ, যা রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে।

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। এবারের নির্বাচনে টিভিকে এককভাবে ১০৮টি আসন অর্জন করে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হয়েছে।

এর আগে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম) এবং অন্যান্য কয়েকটি দল টিভিকে জোটে যুক্ত হয়। সর্বশেষ ভিসিকে যুক্ত হওয়ায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

সূত্র: এনডিটিভি

এএন

Link copied!