ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ০৯:৪৭ এএম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। রোববার (১০ মে) ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৮ দশমিক ৫১ ডলারে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়ায় বৈশ্বিক তেলের বাজারে নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তেল পরিবহন স্বাভাবিক হওয়া নিয়ে সংশয় আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় একটি ‘স্পষ্ট সীমারেখা’ নির্ধারণ করেছে। তবে ইরানের পক্ষ থেকে দেওয়া জবাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক অচলাবস্থার কারণে এই নৌপথ পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমস্যার মুখে পড়তে পারে।

এদিকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধও অব্যাহত রয়েছে। গত শুক্রবার অবরোধ অমান্য করার অভিযোগে ইরানি পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী।

যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ২০ ডলার বেড়েছে। একইভাবে মার্কিন অপরিশোধিত তেলের দামও বেড়েছে প্রায় ১০ ডলার। এর প্রভাব সরাসরি পড়ছে ভোক্তা পর্যায়ে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ ডলার, যা যুদ্ধ শুরুর আগে ছিল ৩ ডলারেরও নিচে।

তথ্যসূত্র: সিএনএন, রয়টার্স 

এএন

Link copied!