ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ, গোলাবর্ষণ করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ০৩:১৪ পিএম

লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ, গোলাবর্ষণ করবে ইসরায়েল

দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওইসব এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই জানান, সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে আল-রিহান, জারজৌহ, কাফর রুম্মানে, আল-নেমিরিয়েহ, আরাবসালিম, জেমজিম, মাশঘারা, কালাইয়া এবং হারুফ।

লেবাননের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ অঞ্চলের ইউহমোর আল-শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ আরও কয়েকটি স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে, সারবিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েল ৮ হাজার ৫০০টিরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় ২ হাজার ৮৪৬ জন নিহত এবং ৮ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, আল-তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং এতে সরাসরি আঘাত লাগে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী মানারা এলাকায় ড্রোন বিস্ফোরণে তাদের একজন সেনা নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

এম জি

Link copied!