ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বাঘাই

যুদ্ধটি যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া, বিষয়টি জানে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:২৯ পিএম

যুদ্ধটি যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া, বিষয়টি জানে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের আসন্ন চীন সফরকে ঘিরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।

তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে চীন সফর করেন এবং সেখানে তিনি ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। তার মতে, চীন বর্তমান পরিস্থিতি ভালোভাবে অবগত এবং তারা বোঝে যে চলমান সংঘাত কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ইরানের ওপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ।

বাঘাই আরও দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা নীতির ধারাবাহিকতা, যেখানে আন্তর্জাতিক আইন ও নীতিমালা বারবার লঙ্ঘন করা হচ্ছে।

তিনি বলেন, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সমগ্র দূরপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চীন এমন কোনো পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করবে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে পারে বা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

তার মতে, এ ধরনের যেকোনো উদ্যোগ শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এম জি

Link copied!