ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ০৯:৪৪ এএম

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে ক্রমেই অসন্তোষ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কূটনৈতিক অগ্রগতি না হওয়ায় ট্রাম্প প্রশাসনের ভেতরে আবারও সামরিক পদক্ষেপের আলোচনা জোরালো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে লক্ষ্যভিত্তিক সামরিক অভিযানসহ কঠোর কৌশল বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ইরানের নেতৃত্বের ভেতরে বিভক্তি নিয়ে ট্রাম্পের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। তার ধারণা, অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণেই তেহরান আলোচনায় কার্যকর কোনো সমঝোতায় আসতে পারছে না।

ইরানের সর্বশেষ প্রতিক্রিয়াকে ট্রাম্প ব্যক্তিগতভাবে “অগ্রহণযোগ্য” ও “অযৌক্তিক” বলে মনে করছেন বলেও জানিয়েছে সূত্রগুলো। এতে প্রশাসনের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, ইরান আদৌ আলোচনায় আন্তরিক কি না।

ওয়াশিংটনের নীতিনির্ধারণী মহলেও এ ইস্যুতে মতভেদ দেখা দিয়েছে। পেন্টাগনের কিছু কর্মকর্তা মনে করছেন, ইরানকে চাপের মুখে ফেলতে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, সীমিত পরিসরের লক্ষ্যভিত্তিক হামলা তেহরানকে দুর্বল অবস্থানে ঠেলে দিতে পারে। তবে প্রশাসনের আরেকটি অংশ এখনো কূটনৈতিক পথ খোলা রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে ট্রাম্পঘনিষ্ঠ মহলের একটি অংশ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পাকিস্তান ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের কাছে তুলনামূলক ইতিবাচকভাবে উপস্থাপন করছে এবং ট্রাম্পের অসন্তোষ যথেষ্ট কঠোরভাবে তেহরানের কাছে পৌঁছে দিচ্ছে না।

এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানসহ কয়েকটি দেশ ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম্প এখন অত্যন্ত বিরক্ত এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে। তবে এখন পর্যন্ত তেহরানের আচরণে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।

সূত্রগুলো আরও বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কৌশল ও সময়সীমা অনুসরণ করছে। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ মোকাবিলায় অভ্যস্ত হওয়ায় তেহরান পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে।

এরই মধ্যে সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেখানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প বড় কোনো সিদ্ধান্ত নেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

এএন

Link copied!