ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরান ইস্যুতে পাকিস্তান-চীনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:০১ এএম

ইরান ইস্যুতে পাকিস্তান-চীনের ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবারের এ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা ও সমর্থন জানায় চীন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা ও হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেয়।

এ সময় পাকিস্তান-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, উচ্চপর্যায়ের সফর এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছিল পাকিস্তান। পরে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও স্থায়ী সমাধান হয়নি। এখনও উভয় পক্ষ প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করছে।

এম জি
 

Link copied!