ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৮:১৩ পিএম

ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে যে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনটি অনুযায়ী, ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই পুনরুদ্ধার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন আবার কার্যকর অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যবর্তী হামলার পরও ইরানের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত এবং মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। এছাড়া দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০ শতাংশই আংশিক বা সম্পূর্ণ সচল।

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব দাবি নাকচ করে বলা হয়েছে, ইরানের বর্তমান সক্ষমতা টেকসই নয় এবং তাদের শক্তি পুনর্গঠন নিয়ে যে ধারণা দেওয়া হচ্ছে তা বিভ্রান্তিকর।

যুদ্ধকালীন সময়ে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পাশাপাশি আইআরজিসির অ্যারোস্পেস কমান্ড জানিয়েছে, যুদ্ধের আগের তুলনায় এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আরও বেড়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এম জি

Link copied!