ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৮, ২০২৬, ০২:১৫ পিএম

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

মার্কিন হামলার পর কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে হামলার ঘটনার পর আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

আইআরজিসির দাবি, মার্কিন বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের পাশের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরপরই ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং যেখান থেকে হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, এই পাল্টা হামলা শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। ভবিষ্যতে আবারও হামলার চেষ্টা হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কুয়েত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। তবে হামলার উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: প্রেস টিভি

এম জি

Link copied!