ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৩:০৫ পিএম

খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘অপরাধী’ এবং ইসরাইলকে ‘বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন’ আখ্যা দিয়ে বলেন, এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতেই হবে।

শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ইরানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আমির হাতামি বলেন, সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের জাতীয় সংকল্পকে আরও দৃঢ় করেছে। তার ভাষায়, ‘আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদের শহীদ নেতা এবং সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রথম দিন তেহরানে নিজ বাসভবনে অবস্থানকালে ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

খামেনির দাফন গত মার্চে হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়। যুদ্ধবিরতির সুযোগে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফনের আয়োজন করা হচ্ছে। সাত দিনব্যাপী এ কর্মসূচি শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে শেষ বিদায়ের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় লাখো মানুষের সমাগম ঘটে। এতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি অতিথিরাও অংশ নেন।

ভোর থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে। কর্মসূচি শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছাতে দেখা যায়। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক শোকাহতকে লাল পতাকা বহন করতে দেখা যায়, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানও দেন উপস্থিত অনেকে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরানে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা রোববারও চলবে। এরপর সোমবার রাজধানীতে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পবিত্র কোম শহরে, বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় এবং বৃহস্পতিবার মাশহাদে শেষ বিদায় পর্ব সম্পন্ন হওয়ার পর অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

এএন

Link copied!