ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

৮ মাসের মহাকাশযাত্রায় ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ১২:৩৮ এএম

৮ মাসের মহাকাশযাত্রায় ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী অনিল মেনন। মঙ্গলবার কাজাখস্তানের ঐতিহাসিক বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার ‘সয়ুজ এমএস-২৯’ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে রওনা দেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ১৭ মিনিটে উৎক্ষেপণ হওয়া সয়ুজ মহাকাশযানটি তিন ঘণ্টার কিছু বেশি সময় পর মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। এই অভিযানে অনিলের সঙ্গে রয়েছেন রুশ নভোচারী পিওতর দুব্রভ ও আনা কিকিনা। এই তিন নভোচারী মহাকাশে প্রায় আট মাস অবস্থান করবেন এবং ২০২৭ সালে তাঁদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে।

আট মাসের এই অভিযানে অনিল মেনন মহাকাশে মানবদেহের খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালাবেন। বিশেষ করে অণুমাধ্যাকর্ষণ বা জিরো-গ্র্যাভিটি পরিবেশে মানুষের রক্তপ্রবাহ, শিরার গঠন এবং রক্তের উপাদানের পরিবর্তনগুলো বিশ্লেষণ করবেন তিনি।

এর পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পানযোগ্য পানি ব্যবহার করে শিরায় প্রয়োগযোগ্য (আইভি) তরল তৈরির প্রযুক্তি পরীক্ষায় অংশ নেবেন অনিল। এ ছাড়া অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আল্ট্রাসাউন্ড পদ্ধতির পরীক্ষামূলক পরিচালনা করবেন তিনি, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদি মানব অভিযানে নভোচারীদের চিকিৎসা সহায়তায় বড় ভূমিকা রাখবে।

৪৯ বছর বয়সী অনিল মেননের জন্ম যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে। তাঁর বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। তিনি একাধারে জরুরি বিভাগের একজন চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কর্নেল। বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেন এবং মাউন্ট এভারেস্ট আরোহীদের চিকিৎসাসেবা দেওয়ার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া রোটারি স্কলার হিসেবে ভারতে এক বছর অবস্থান করে পোলিও টিকাদান কর্মসূচিতেও কাজ করেন তিনি।

২০১৪ সালে অনিল নাসায় ফ্লাইট সার্জন হিসেবে যোগ দেন এবং মহাকাশচারীদের চিকিৎসা সহায়তার দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ইলন মাস্কের স্পেসএক্সে যোগ দিয়ে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মহাকাশ মিশন এবং স্টারশিপ মহাকাশযানের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২১ সালে তিনি নাসার নভোচারী হিসেবে নির্বাচিত হন। অনিল মেননের স্ত্রী আনা ভিলহেল্মও একজন নভোচারী, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের একটি বেসরকারি মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন।

জেএইচআর

Link copied!