ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ১২:৫৫ এএম

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়লেও রোগী ও জরুরি সেবামূলক যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল ‘এক দফা, এক দাবি-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে ব্রয়লার, ব্রয়লার’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়কের ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা পর্যবেক্ষণের জন্য তাঁরা ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত রেখেছেন। তবে এই সময়ের মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তাঁরা।

জেএইচআর

Link copied!