ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রাজশাহীতে ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি জারি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৪, ২০২৬, ১১:৪২ পিএম

রাজশাহীতে ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি জারি

আগামী ১৬ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরের তিনটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিকেল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, উচ্চস্বরে মাইক বাজানো, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৯(১)(ক), ২৯(১)(খ), ৩০ ও ৩৩(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যেসব কেন্দ্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সেগুলো হলো: রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ।

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরএমপির জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!