ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বরিশালে ইয়াবাসহ আটক রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ১৫, ২০২৬, ১২:৪৯ এএম

বরিশালে ইয়াবাসহ আটক রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

এক হাজার পিস ইয়াবাসহ আটক এক রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা তরুণী জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মো. তাহেরের মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানান, গত ৩ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী 'মামুন পরিবহন'-এর একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। বাসটি নগরীর কলসগ্রাম এলাকায় পৌঁছালে মিয়ানমারের নাগরিক জাহিদা বেগমের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নারী পুলিশের সহায়তায় তাঁকে তল্লাশি করে তাঁর প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে জাহিদা বেগমকে একমাত্র আসামি করে একটি মাদক মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও একই থানার এসআই মো. ছানোয়ার হোসেন তদন্ত শেষে গত ২৩ জুন আদালতে চার্জশিট জমা দেন। বিচারক মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।

জেএইচআর

Link copied!