ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:১৪ পিএম

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিরপুরের গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এদিন, সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে।

জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইএইচ

Link copied!