ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায়ে হাইকোর্টের স্থগিতাদেশ

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৭:৫৭ পিএম

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায়ে হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় সংক্রান্ত গত ৩০ সেপ্টেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

রোববার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন এবং রুল জারি করেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবায় গড়ে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি করা হয়। বিশেষ করে কনটেইনার পরিবহন খাতে সবচেয়ে বেশি মাশুল বাড়ানো হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয় নতুন মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

এই গেজেট ও সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠন রিট আবেদন দায়ের করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিট আবেদনকারীর আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের সার্কুলারের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত থাকবে। ফলে আপাতত বাড়ানো মাশুল আদায় করা যাবে না।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্কুলার স্থগিতের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব।”

রুলে আদালত জানতে চেয়েছেন, ১৪ সেপ্টেম্বরের গেজেট ও ৩০ সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এক মাস পর এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!