ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১১:১৫ এএম

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

রাজধানীর রামপুরায় জুলাই–আগস্টের সহিংসতায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে শুনানি নেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শুনানি পরিচালনা করবেন।

ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশ এলাকায় আজও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাসদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে।

মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এখনো পলাতক। তাদের পক্ষে গত ২৪ নভেম্বর স্টেট ডিফেন্স নিয়োগ করে ট্রাইব্যুনাল। ওই দিন দুই সেনা কর্মকর্তার আইনজীবী মাসুদ সালাহউদ্দিন তাদের শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন, যার শুনানি আজ নির্ধারিত।

২২ অক্টোবর সেনা হেফাজত থেকে রেদোয়ান ও রাফাতকে প্রথমবার ট্রাইব্যুনালে আনা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি পলাতকদের হাজিরার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন স্থানে নৃশংস হামলা ও হত্যার ঘটনা ঘটে। রামপুরায় নিহত হন ২৮ জন। এই এলাকায় আন্দোলনকারীদের দিকে রেদোয়ানুল ইসলামের গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

জেএইচআর

Link copied!