ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হাদিকে হত্যাচেষ্টা: আদালতে যা বললেন মোটরসাইকেলের মালিক

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৮ পিএম

হাদিকে হত্যাচেষ্টা: আদালতে যা বললেন মোটরসাইকেলের মালিক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। 

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তখনও মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পল্টন মডেল থানার উপপরিদর্শক সামিম হাসান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড এলাকা থেকে কিনেছিলেন। তবে পরিবারের বারণে মোটরসাইকেলটি বাসায় পড়ে থাকার কারণে তিনি পরে সেটি একটি শোরুমে বিক্রি করে দেন। তিনি জানান, শোরুমে মালিকানা পরিবর্তনের কথা বলা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে দুই মাস আগে ফোন পেলেও তিনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।

এদিকে, ওসমান হাদির ওপর হামলার মূল আসামি এখনও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকেন। তাঁদের কাছে এ বিষয়ে কোনো তথ্য আছে কি না, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তাঁরা দেশ ছাড়েননি। এক সন্দেহভাজনের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে, যার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে ফেরার পর ইমিগ্রেশনে বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।

ইএইচ

Link copied!