ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৪৪ পিএম

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ প্রদান করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন। আসামি দেশে অবস্থান করে যেকোনো সময় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের আদেশের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আদালতে পেশ করা আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ (পাসপোর্ট নম্বর BN0411648) যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁর বিদেশ গমন রোধ করা জরুরি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা নিরস্ত্র ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম ও তার সহযোগীরা গুলি চালায়। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল, যা ওসমান হাদির মৃত্যুর পর এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। শহীদ হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুরু থেকেই এই প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে।

ইএইচ

Link copied!