ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৪৬ পিএম

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্বের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশটিও বহাল রাখা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ প্রদান করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

শুনানি শেষে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর ঋণ পুনঃতফসিল করেছেন। এই কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন জানান, তাঁরা স্টে ভ্যাকেট বা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চেম্বার আদালতে আবেদন করেছিলেন। তবে চেম্বার বিচারপতি আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। তাঁরা আদালতে জানিয়েছেন যে ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে। এ সময় আদালত তাঁদের পুনরায় হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন।

আইনজীবী আরও বলেন, আজ পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তাঁর মনোনয়নপত্র এখনো কেউ চ্যালেঞ্জ করেনি। তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাঁরা নিজেরা পাল্টা আপিল করেছেন, যার ফলাফল পরবর্তীতে জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সেই আদেশটি স্থগিত করেন। মঞ্জুরুল আহসান মুন্সী সেই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছিলেন, যা আজ আদালত নামঞ্জুর করে রুল নিষ্পত্তির নির্দেশ দিলেন।

কুমিল্লা-৪ আসনে বর্তমান রাজনৈতিক সমীকরণ বেশ উত্তপ্ত। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এমন পরিস্থিতিতে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে আইনি লড়াই এখন হাইকোর্টের দুই সপ্তাহের রুল নিষ্পত্তির ওপর নির্ভর করছে।

জেএইচআর

Link copied!