ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ২৫, ২০২৬, ১০:০৪ পিএম

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না

রাজধানীর নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে ওয়াসা, রাজউক এবং বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। 

রিহ্যাবের পক্ষ থেকে সংযোগ বিচ্ছিন্নের ফলে সম্ভাব্য আর্থিক ও মানবিক ক্ষতির বিষয়টি তুলে ধরা হলে আদালত তা আমলে নেন। আংশিক তৈরি ভবনে বসবাসরত পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা এবং মানবিক দিক বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আগামী ছয় মাস কোনো ধরনের বিদ্যুৎ লাইন, পানির সংযোগ কিংবা অন্যান্য ইউটিলিটি সেবা বন্ধ করা থেকে বিরত থাকতে হবে। একই সাথে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। এই আদেশের ফলে নির্মাণাধীন ভবনের মালিক ও ডেভেলপাররা তাৎক্ষণিক ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে রাজউক, ডেসকো ও ডিপিডিসিসহ বিভিন্ন বিতরণ কোম্পানির সহায়তায় প্রায় ১ হাজার ২০০টির বেশি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়। ডেভেলপারদের প্রকল্পে এমন পদক্ষেপের ফলে অনেক নির্মাণকাজ আটকে যায় এবং আবাসন খাতে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়। 

এতে শ্রমিকরা বেকার হওয়ার পাশাপাশি ফ্ল্যাট হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল এবং ব্যাংক ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়। এসব বাস্তব পরিস্থিতি তুলে ধরে রিহ্যাব আদালতের শরণাপন্ন হলে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।

ইএইচ

Link copied!