ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মার্চ ৩০, ২০২৬, ০২:০০ পিএম

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল এবং তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।

সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডি জানায়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি ডটকম লিমিটেডের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে তা সরবরাহ না করে ৩১০ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২৯ মার্চ ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাসেল ও শামীমা পরস্পর যোগসাজশে কয়েক হাজার গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করেছিলেন। পণ্য সরবরাহ না করে সেই অর্থ দিয়ে তাঁরা বিলাসবহুল গাড়ি ক্রয়, অঢেল সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার ডেলিভারির ভুয়া তারিখ দিয়ে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য বা অর্থ কোনোটিই ফেরত দেওয়া হয়নি, যা স্পষ্ট প্রতারণা ও মানিলন্ডারিংয়ের শামিল।

সিআইডি আরও জানিয়েছে, এই বিশাল অঙ্কের আত্মসাৎ করা অর্থের সঠিক অবস্থান শনাক্ত করতে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করতে গভীর তদন্ত চলছে। প্রতারিত গ্রাহক ও মার্চেন্টদের স্বার্থ রক্ষায় পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডির বিশেষ টিম কাজ করে যাচ্ছে।

জেএইচআর

Link copied!