ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তিন অধ্যাদেশ বাতিল, আগের কাঠামোয় ফিরছে বিচার বিভাগের কার্যক্রম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৫:০১ পিএম

তিন অধ্যাদেশ বাতিল, আগের কাঠামোয় ফিরছে বিচার বিভাগের কার্যক্রম

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যরা আপত্তি দিলেও এসব অধ্যাদেশ বাতিল করা হয়। 

বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে এ দুটি বিল পাস হয়েছে।

সংসদীয় বৈঠকে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়। 

পাশাপাশি ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশও বাতিল করা হয়েছে।

ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন কার্যকর থাকবে না এবং সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তিও আর থাকছে না। 

এই পদক্ষেপের মাধ্যমে বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পূর্বের কাঠামোয় ফিরে যাচ্ছে।

এএন

Link copied!