ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ১২:৫৬ পিএম

নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

দেশের আটটি বিভাগের অধস্তন আদালতের কার্যক্রম মনিটরিংয়ের জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। 

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলার অধস্তন আদালত তদারকির লক্ষ্যে মোট ১৩টি পৃথক ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির দায়িত্বে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন বিন্যাস অনুযায়ী বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন। রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) তদারকি করবেন বিচারপতি মো. হাবিবুল গনি। ঢাকা-১ বিভাগ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) দেখভাল করবেন বিচারপতি জে বি এম হাসান।

খুলনা-১ বিভাগ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) পেয়েছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া এবং খুলনা-২ বিভাগ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) দায়িত্বে রয়েছেন বিচারপতি মো. জাফর আহমেদ। ময়মনসিংহ বিভাগ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) তদারকি করবেন বিচারপতি রাজিক আল জলিল।

ঢাকা-২ বিভাগ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) দায়িত্ব পেয়েছেন বিচারপতি ফাতেমা নজীব। চট্টগ্রাম-১ বিভাগ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) তদারকি করবেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।

রংপুর-১ বিভাগ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) দেখবেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং চট্টগ্রাম-২ বিভাগ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) দায়িত্বে রয়েছেন বিচারপতি আহমেদ সোহেল। রাজশাহী-১ বিভাগ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) তদারকির দায়িত্ব পেয়েছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

রংপুর-২ বিভাগ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) দায়িত্বে রয়েছেন বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগ (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) তদারকি করবেন বিচারপতি মো. আতাবুল্লাহ।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি প্রথমে আট বিভাগের জন্য আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন। পরে ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। সর্বশেষ গত বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠন করা হয়েছিল, যা এবার আবার নতুনভাবে বিন্যাস করা হলো।

এম জি

Link copied!