ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
এমআরআই রিপোর্ট

পলকের ঘাড়ের ২টি ও কোমরের ৩টি হাড় সরে গেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ০৪:২২ পিএম

পলকের ঘাড়ের ২টি ও কোমরের ৩টি হাড় সরে গেছে
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে এমআরআই রিপোর্টে গুরুতর সমস্যা ধরা পড়েছে। প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার পর তার ঘাড় ও কোমরের হাড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীরা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনার পর পলক গুরুতরভাবে আহত হন। পরে আদালতে আবেদনের পর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে পিজি হাসপাতালে এমআরআই করানো হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, এমআরআই রিপোর্টে দেখা গেছে পলকের কোমরের তিনটি হাড়- এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। পাশাপাশি ঘাড়ের সি-৫-৬ ও সি-৬-৭ অংশের ডিস্কেও সমস্যা পাওয়া গেছে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পলকের ঘাড়ে দুইটি স্থানে এবং কোমরে তিনটি স্থানে জটিল সমস্যা ধরা পড়েছে। তিনি আরও জানান, সাবেক এই প্রতিমন্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন এবং বর্তমানে তিনি ঘাড় নাড়াতে পারছেন না।

তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গুরুতর শারীরিক অবস্থার পরও পলক পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রিজনভ্যানে দুর্ঘটনা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন তিনি। তার দাবি, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত- সে বিষয়ে প্রশ্ন রয়েছে, তবে এ নিয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এ মামলার কার্যক্রম শুরু হয়। সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন।

এএন

Link copied!