ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০২:১৩ পিএম

ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা। অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট নয় দিন ধরে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে।

আসামিপক্ষের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসানুল হক ইনু সংসদ সদস্য ছিলেন না এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানিতে বলেন, সাক্ষীরাও স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়।

এম জি
 

Link copied!