ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৬:১৪ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিলের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় খোবাইব নামে এক তরুণ নিহত হন। পরে তার ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।

এর আগে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পেলেও নতুন এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এম জি

Link copied!