ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৮:৪১ পিএম

দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তওফীক নাওয়াজ মারাত্মক অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় মায়ের সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তাঁর মেয়ে তানি দীপাভলী নাওয়াজ।

বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর এই আবেদনটি দাখিল করা হয়।

আবেদনে তানি দীপাভলী নাওয়াজ উল্লেখ করেন, তাঁর বাবা তওফীক নাওয়াজ মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই সংকটাপন্ন মুহূর্তে তাঁর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য দীপু মনির প্যারোলে মুক্তি পাওয়া প্রয়োজন।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, দীপু মনির প্যারোলে মুক্তির একটি আবেদন পাওয়া গেছে এবং সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন। তাঁর স্বামী শারীরিক সংকটপূর্ণ অবস্থায় থাকায় তাঁর মেয়ে সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন।

আবেদনের বিবরণ অনুযায়ী, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে আরও ৩৭টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি এসব তদন্তাধীন মামলার একজন আসামি। অন্যদিকে তাঁর স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে ক্যানসার, লিভারের জটিলতা ও স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস ধরে কারাগারে বন্দি আছেন এবং দীর্ঘদিন স্বামীর অসুস্থতার সময় পাশে থাকতে পারেননি। এই চরম বিপর্যয়ের মুহূর্তে অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির আরও অবনতি ঘটলে শেষ সময়ে পাশে থাকার সুযোগ দিতে মানবিক কারণে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আকুল প্রার্থনা জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!