ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
রামিসা ধর্ষণ-হত্যা

স্ত্রীসহ আসামি সোহেলকে আনা হলো আদালতে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ১০:০৯ এএম

স্ত্রীসহ আসামি সোহেলকে আনা হলো আদালতে

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি হতে যাচ্ছে। এই শুনানিতে অংশ নিতে সকাল সাড়ে ৭টার দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে হাজির করা হয়। বর্তমানে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

আজকের শুনানির মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে কি-না, সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দম্পতির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। পরবর্তীতে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্রটি আমলে নিয়ে আজকের দিনটি ধার্য করেন।

এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল রোববার ঝিনাইদহের শৈলকুপায় একটি অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সরকারের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা চাওয়া হবে। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় আদালত ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের ছাত্রী রামিসা ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের রুমে নিয়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আসামির ঘরের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান তার মা। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শিশুটির মস্তকবিহীন লাশ উদ্ধার করেন।

ভয়াবহ এই ঘটনার পর পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় মূল আসামি সোহেল রানাকে। রামিসার বাবার করা মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল এবং জানায় যে, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল।

এএন

Link copied!