ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করার উপায়

আসিফা হোসেন নীলা

আসিফা হোসেন নীলা

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৫২ পিএম

প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করার উপায়

প্রাকৃতিক ত্বক পরিষ্কার করার উপায়: কাঁচা দুধ ময়লা টানে, ত্বক কোমল করে। দুধ তুলোয় ভিজিয়ে হালকা করে মুখ মুছে নিয়ে ত্বকের ময়লা পরিষ্কার করে নেওয়া যেতে পারে। বেসন ও গোলাপজল একত্রে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং মুখ পরিষ্কার করে। এটি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করা যেতে পারে।

মৃত কোষ দূর উপায়: স্ক্রাবিংয়ের মাধ্যমে মৃত কোষ দূর করা সম্ভব। সপ্তাহে ১-২ দিন চিনি ও মধু একসাথে মিশিয়ে খুব আলতো করে ৩০-৪০ সেকেন্ড ঘষে ধুয়ে ফেলুন, এতে ত্বক উজ্জ্বল ও নরম হয়। সেনসিটিভ স্কিন হলে ওটসের সাথে টক দই মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

ত্বক উজ্জ্বল করতে মাস্ক: উজ্জ্বলতা বাড়াতে সপ্তাহে ২ দিন মাস্ক ব্যবহার করতে হবে। এক চিমটি কাঁচা হলুদ সাথে কিছুটা দই ও মধু মিশিয়ে পেস্টটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এতে ভালো ফল পাওয়া যেতে পারে।

তেলতেলে ভাব দূর করার উপায়: তেলতেলে ত্বকে মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমায়, পোর টাইট করে।

শুষ্ক ত্বকের মাস্ক: শুষ্ক ত্বকের জন্য পাকা কলার সাথে মধু মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে তা ত্বককে নরম, উজ্জ্বল রাখে।

ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা: প্রতিদিনের রুটিনে অ্যালোভেরা জেল রাখা যেতে পারে। কারণ, এটি ত্বককে স্নিগ্ধ রাখে, আবার অতিরিক্ত তেলও বাড়তে দেয় না। ডার্মাটোলজিস্টরা জানিয়েছেন, রাসায়নিকবিহীন ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা নিরাপদ ও সহজলভ্য।

পরিশেষে বলা যায় যে সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহারের জুড়ি নেই।

ইএইচ

Link copied!