ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ বিশ্ব ঘুম দিবস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম

আজ বিশ্ব ঘুম দিবস

আজ ১৯ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ঘুম দিবস। শারীরিক ও মানসিক সুস্থতায় ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর মার্চের তৃতীয় শুক্রবার এই দিবসটি পালন করা হয়।

 ২০০৮ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিন এই উদ্যোগ গ্রহণ করে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ভালো ঘুমাও, ভালোভাবে বাঁচো’।

গবেষণা অনুযায়ী, বর্তমানে বিশ্বের অন্তত ১০ কোটি মানুষ পর্যাপ্ত ঘুমের অভাবে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে, দীর্ঘস্থায়ী অনিদ্রার ফলে ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। 

এছাড়া মধ্যবয়সে পরিমিত ঘুমের অভ্যাস বার্ধক্যে স্মৃতিশক্তি ভালো রাখতে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞরা বলেন, ছুটির দিনে অতিরিক্ত ঘুমানোর অভ্যাস শরীরের জৈবিক ঘড়ির ছন্দ নষ্ট করে দেয়, যা পরবর্তী কাজের দিনগুলোতে ক্লান্তি ও মনোযোগহীনতার সৃষ্টি করে। ভালো ঘুমের জন্য বিকেলের রোদে থাকা, ঘুমানোর আগে চা-কফি এড়িয়ে চলা এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা প্রয়োজন। 

শরীরের মেলাটোনিন হরমোনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সূর্যালোক ও সময়মতো বিশ্রামের কোনো বিকল্প নেই।

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সতেজ রাখতে এবং কর্মক্ষম জীবন নিশ্চিত করতে চিকিৎসকরা প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন। 

মূলত সুস্থ শরীর ও সজীব মন গঠনে ঘুমের গুরুত্ব মনে করিয়ে দিতেই বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

জেএইচআর

Link copied!