ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান কাদেরের

মো. মাসুম বিল্লাহ

জুন ২৭, ২০২২, ০২:৪০ পিএম

সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি বলেছেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।  

বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।  

২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন ভোর থেকে ২৭ জুন ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯শ’ টাকা।

একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।

আমারসংবাদ/এবি

Link copied!