ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের চিকিৎসায় আস্থা রেখেছিল কৌতুক অভিনেতা রনি: আইজিপি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ০৪:৫১ পিএম

দেশের চিকিৎসায় আস্থা রেখেছিল কৌতুক অভিনেতা রনি: আইজিপি

দেশের চিকিৎসায় আস্থা রেখেছিল কৌতুক অভিনেতা আবু হেনা রনি। যে কারণে তাকে বিদেশ নেওয়া হয়নি বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা রনি এবং জিল্লুরকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের ডাক্তারদের চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বার্ন ইন্সটিটিউটের চিকিৎসা সেবায় আধুনিকতা এবং নতুনত্ব আনা হয়েছে। এ ইন্সটিটিউট দেশের মানুষের মধ্যে আস্থার জায়গা করে নিয়েছে।

পুলিশ প্রধান বলেন, ডাক্তার সামন্ত লাল সেন এবং তার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা সর্বোচ্চটা দিয়ে আবু হেনা রনি এবং আমাদের পুলিশ সদস্য জিল্লুর রহমানকে চিকিৎসা দিয়েছেন। আমরা আশা করি রনি তার পারফরম্যান্সের মাধ্যমে আবারও দর্শকদের মাতিয়ে তুলবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বার্ন ইন্সটিটিউটের চিকিৎসক সামন্ত লাল সেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, টিআইজি (অপারেশন) মো. হায়দার আলি খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকগণ।

এবি

Link copied!