ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সদ্য অবসরে যাওয়া তথ্য সচিব

‘বিচার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত’

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৭, ২০২২, ০৩:০০ পিএম

‘বিচার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত’

সদ্য অবসরে যাওয়া তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, রাষ্ট্রের কাছে হয়তো কারণ আছে আমি হয়তো জানি না।

অশ্রুসিক্ত নয়নে তিনি এসব বলেন, সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষের কোন সুযোগ নেই। বিচার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত। হয়তো এতো দিন পর্যন্তই রিজিক ছিলো।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কখনো সামনা সামনি তারেক রহমানের সাথে দেখা হয় নি। মার্চে তিনি মন্ত্রণালয়ের একটি টিম নিয়ে লন্ডনে গিয়েছিলেন।

আবেগাপ্লুত হয়ে বিদায়ী সচিব বলেন, এরকম অবস্থার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।

এদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রসঙ্গ, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে রোববার (১৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে সরকার।


বিএইচ/ইএফ

Link copied!