ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নতুন বইয়ের অনুপ্রেরণায় শিশুরা আগামীর বাংলাদেশ আলোকিত করবে’

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০২:৫৯ পিএম

‘নতুন বইয়ের অনুপ্রেরণায় শিশুরা আগামীর বাংলাদেশ আলোকিত করবে’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষাকে আরও উন্নত এবং মানসম্মত করতে হবে। নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।

রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. জাকির হোসেন বলেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই অভিভাবকদের অনুরোধ করব, আসুন আমরা আমাদের শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলি।

প্রতিমন্ত্রী বলেন, শিশুর মনোজগতের আবেগকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে শতভাগ নতুন পাঠ্যবই প্রদান করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারেনি। আশা করি, আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব।

সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শিরিন আক্তার বলেন, তোমরা সবাই মানুষ হও। তোমরা ন্যায়ের পথে থাকবে। আজকের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। সবাই সমান তালে এগিয়ে যাবে। মেয়েরা খেলতে পারত না। অনেকে বাধা দিত, আমরা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যেতাম। আমরা সব বাধা পেরিয়ে এগিয়ে যাব।

উৎসবের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে ২০১০ সাল থেকে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার যে মহতী যাত্রার সূচনা হয়েছিল আজ তা যুগ পেরিয়ে যুগান্তরে পদার্পণ করেছে। এটি এখন বর্ণিল বই উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে এ উৎসবের সৌরভ ছড়িয়ে পড়েছে।

২০২৩ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ লাখ ২৯ হাজার ৮৪টি আমার বই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক-প্রাথমিক এবং ১ম, ২য় ও ৩য় শ্রেণির সর্বমোট ২ লাখ ১২ হাজার ১৭৭টি পুস্তক বিতরণ করা হবে।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়।

টিএইচ

Link copied!