ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:৩৫ পিএম

ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে ধূমপানের ঘটনায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। ঘটনার তিন দিন পর শাস্তি পেলেন তিনি।

জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির এই টিম ডিরেক্টরকে ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এর আগে বিপিএলে লিগ পর্বের শেষ দিনে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় খুলনা টাইগার্স। তবে খুলনার এই জয় ছাপিয়ে যায় সুজনের ধূমপান-কাণ্ডে। জয় থেকে ৪ রানে দূরে থাকার সময় সরাসরি সম্প্রচারকৃত টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমে বসে ধুমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগে সুজনের বিরুদ্ধে এই শাস্তি দেওয়া হয়। ওইদিন ম্যাচের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তির সিদ্ধান্ত দেন। সুজন তার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এবি

Link copied!