ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১১:৩৯ এএম

‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) কর্তৃক আয়োজিত ‘আরইবি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আশুলিয়া, ঢাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ‘শতভাগ আরইবি’, ‘দুরন্ত আরইবি’ ‘অদম্য আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ নামে গঠিত ৪ (চার) টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় ‘শতভাগ আরইবি’ ও ‘দুরন্ত আরইবি’ অংশগ্রহণ করেদুধুরন্ত আরইবি’ ১৫ রানে জয়লাভ করে এবং দ্বিতীয় খেলায় ‘অদম্য আরইবি’ ও ‘আলোকিত আরইবি’ অংশগ্রহণ করে ‘অদম্য আরইবি’ ১০ উইকেটে জয়লাভ করে। ফাইনালে টান টান উত্তেজনায় ‘দুরন্ত আরইবি’ ‘অদম্য আরইবিকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে সেরা ব্যাটার মাহমুদুল হাসান, সেরা বোলার মো. আনোয়ার হোসেন, ম্যান অব দ্য ফাইনাল তৌকির হোসাইন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট আবু লাঈস মো. মাহমুদুর রহমান। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আরইবির চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন আরইবির সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, সদস্য (বিতরণ ও পরিচালন) বোশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আব্দুর রহিম মল্লিক, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারী ও বাপবিবোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনসংযোগ পরিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) গাজী জহিরুল ইসলাম ও উপপরিচালক (প্রশাসন) মো. শাহ্ আলম। এছাড়াও, অংশগ্রহণকারী ৪টি দলের টিম ম্যানেজার, আম্পায়ার ও খেলোয়ারদের মেডেল পরিয়ে দেয়া হয়।

এবি

Link copied!