ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের ছুটি নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১০, ২০২৩, ০৩:০২ পিএম

ঈদের ছুটি নিয়ে সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি থাকবে। ফলে এবারের ঈদে টানা ৫ দিন সরকারি ছুটি ধাকবে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ ছুটি অনুমোদন দেওয়া হয়। 
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার।

সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিরে দাঁড়াল।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

এআরএস

 

Link copied!