ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সচিবালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৯, ২০২৩, ১১:২১ এএম

সচিবালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে

বিএনপি ও জামায়াতের হরতালে বিশেষ নিরাপত্তা দেখা গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। আজ রোববার  সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় কম লক্ষ্য করা গেছে। 

প্রতিনিয়ত সচিবালয়ে যাতায়াতের জন্য চারটি গেট খোলা রাখা হয়। তবে আজ হরতালের কারণে বিশেষ নিরাপত্তার জন্য শুধু এক নম্বর গেট ব্যবহার করছে প্রশাসন। 

সরেজমিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের গেটে  অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

অপরদিকে সচিবালয়ের ভিতরে কাজকর্ম স্বাভাবিক চলছে, তবে প্রতিদিনের মতো ভিতরে অতিরিক্ত গাড়ির চাপ দেখা যায়নি।

এআরএস

Link copied!