ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ মিশনের সবাইকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:০৮ পিএম

বাংলাদেশ মিশনের সবাইকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে

মিয়ানমারের রাখাইনের সিত্তের বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মচারীদের ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে ইয়াঙ্গুনে পৌঁছেছে। তারা নিরাপদে এবং ভালো আছে। গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পরিবারের সদস্যসহ ছয়জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কূটনীতিক, তাদের পরিবার, মিশনের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে।

বর্তমান মিশন বন্ধ রয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে কিন্তু মিশনের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওখানকার পরিস্থিতি ভালো না। মিশন আপাতত বন্ধ রয়েছে। তবে নিরাপত্তার জন্য স্থানীয় কর্মচারী থাকবে। তারা শিফট অনুযায়ী মিশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। যেহেতু ওখানকার পরিস্থিতি ভালো সেজন্য মিশনের নিরাপত্তায় মিয়ানমার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই অব্যাহত আছে। এ পরিস্থিতির কারণে দেশটির  সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থা ও তাদের পরিবারের ৩৩০ জন সদস্য বর্তমানে বাংলাদেশে রয়েছে। সাময়িক আশ্রিত মিয়ানমারের এসব নাগরিকদের খুব শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে।

এইচআর

Link copied!