ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ০৩:০৮ পিএম

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই। অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা স্বাধীনতাবিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন।

তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

আরএস
 

Link copied!