ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদ ১০ না ১১ এপ্রিল, জানা যাবে আজ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ৯, ২০২৪, ১০:৪৩ এএম

ঈদ ১০ না ১১ এপ্রিল, জানা যাবে আজ

চলতি হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। 

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান।

এ বিষয়ে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আজ রমজানের ৩০ দিন পূর্ণ হবে দেশগুলোতে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা শুরু এবং ঈদ হয়ে থাকে। সেই হিসেবে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না।

বিআরইউ

Link copied!