ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সার্ভার জটিলতায় বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২৪, ০৮:৩৪ পিএম

সার্ভার জটিলতায় বন্ধ মেট্রোরেল চলাচল

সার্ভার জটিলতা মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সচিবালয়ে আটকে আছে ট্রেন। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা যায়, মেট্রোরেলের কেন্দ্রীয় অপারেশন কন্ট্রোল রুমের সার্ভার হাঠাৎ করেই ডার্ক হয় যায়। ফলে শুধু সচিবালয় মেট্রোরেল স্টেশন নয়, সবগুলো স্টেশনের ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম। তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকেই মূলত মনিটরিং করা হয় কোন ট্রেন কোথায় আছে এবং চলাচলের নির্দেশনা দেয়া হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ার ঘোষণা দেয়া হয়।

আরএস

Link copied!