ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ৬, ২০২৪, ০১:১৬ এএম

যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী তিন দিনও বৃষ্টির সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করবে।

বুধবার সন্ধ্যা ৬টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। 

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার অবস্থা পূর্বের ২৪ ঘণ্টার অনুরূপ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইএইচ

Link copied!