ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২৪, ০৫:০৩ পিএম

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

এ ছাড়া সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী পবিত্র ঈদুল আজহার পর নতুন সূচিতে মেট্রোরেল চলবে বলেও জানান তিনি।

এম এ এন সিদ্দিক বলেন, আগামী ১৯ জুন থেকে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে। মূলত, সরকার নির্ধারিত অফিসের নতুন সময়সূচির কারণেই আগের সময় পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। একই সঙ্গে আগের আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরএস

 

 

Link copied!